কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিগত কার্যত নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী দলের হাজার হাজার নিরপরাধ নেতাকর্মী ও সমর্থককে গুম, খুন ও হত্যা করেছিল। তার এই নৃশংস হত্যাযজ্ঞ থেকে নিরপরাধ নারী, শিশু এমনকি বৃদ্ধ মানুষও রক্ষা পায়নি। সুতরাং এ সমস্ত জঘন্য মানবতাবিরোধী অপরাধ এবং গুম-হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি চালু করে তারা পুরো দেশকে একটি ভয়ের রাজ্যে পরিণত করেছিল। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রেখে চরম নির্যাতন চালানো হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের সাধারণ মানুষ রাজপথে থেকে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে।
জনগণের তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচারী শেখ হাসিনা আজ দেশবাসীর কাছে ঘৃণিত এক নাম। দেশের মাটিতেই আইনের শাসন প্রতিষ্ঠা করে এদের দোসরদেরও বিচার সম্পন্ন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন এবং দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরববাংলা টিভি