বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার সেমিফাইনালে বৃষ্টির বাগড়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১০:০৮ am

এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। ১৪ ওভারে ৪৪ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। এরপর অবশ্য বৃষ্টি এসে বাগড়া দেয়। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

ডেভিড মিলার ১০ ও হেনরিক ক্লাসেন ১০ রানে অপরাজিত আছেন। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড।

অজিদের বোলিং তোপে প্রোটিয়াদের নাভিশ্বাস:
নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই অজিদের বোলিং তোপের মুখে পড়েছে টেম্বা বাভুনার দল। উইকেট হারানোর পাশাপাশি রান তুলতে গিয়ে হাঁসফাঁস করছে তারা।

কলকাতার ইডেন গার্ডেন্সে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮ রান। প্যাভিলিয়নের ফিরে গেছেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। তাদের সঙ্গে একই পথ ধরেছেন অ্যাইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান অধিনায়ক বাভুমা। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে জস ইংলিসকে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন এ ওপেনার।

তার বিদায়ে কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ধৈর্য হারিয়ে জশ হ্যাজেলউডকে উড়িয়ে মারতে গিয়ে প্যাট কামিন্সের তালুবন্দী হন চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ডি কক। আউটের আগে ১৪ বলে ৩ রান করেন তিনি।

ডি ককের বিদায়ে ক্রিজে আসেন অ্যাইডেন মার্করাম। তবে দুটি চার মেরেই বিদায় নিতে হলো তাকে। মার্করাম টিকলেন না। মিচেল স্টার্ককে সোজা ড্রাইভ করতে গিয়েছিলেন, বড়সড় আউটসাইড-এজে ক্যাচ গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে। ডেভিড ওয়ার্নারের এমন সুযোগ হাতছাড়ার করার কথা নয়।

মার্করামের বিদায়ের কিছুক্ষন পরই বিদায় নেন ডুসেনও। লেংথ বলে ড্রাইভের চেষ্টা করে হ্যাজলউডের শিকারে পরিণত হন ডুসেন। দ্বিতীয় স্লিপে ক্যাচ নেন স্টিভেন স্মিথ।২৪ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা! ম্যাচের প্রথম ১২ ওভারেই স্বপ্নের ফাইনাল দুঃস্বপ্নে পরিণত হয়েছে প্রোটিয়াদের জন্য।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD