কেবল ভালো ফল বা সনদ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং প্রকৃত সুনাগরিক, নৈতিকতাসম্পন্ন এবং দেশপ্রেমিক মানুষ হয়ে ওঠেই শিক্ষার আসল সার্থকতা—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট বক্তারা। ভোলার চরফ্যাশনে অবস্থিত স্বনামধন্য বেগম রহিমা ইসলাম কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচকরা এই গুরুত্বপূর্ণ অভিম ব্যক্ত করেন। শনিবার সকালে শশীভূষণ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথিরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শুধু জিপিএ-৫ পাওয়ার অন্ধ দৌড়ে ছুটলে চলবে না। শিক্ষার্থীদের ভেতর মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। কারণ একটি জাতির প্রকৃত মেরুদণ্ড গঠিত হয় সুশিক্ষিত এবং নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্মের হাত ধরেই। অতীতের বিভিন্ন সময়ে শিক্ষা ব্যবস্থায় নানা ত্রুটি বিচ্যুতি দেখা গেলেও বর্তমান সময়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এর মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের একটি সুন্দর ও অনুপ্রেরণাদায়ক সূচনা লাভ করে।
আরববাংলা টিভি/ডেস্ক