রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

তাহসিফ সাউরি হত্যা রহস্য উদ্ঘাটনে তৎপর পুলিশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ

বিমান বাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নেমে নানামুখী তথ্য পাচ্ছে পুলিশ। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর একের পর এক নতুন তথ্য। তাহসিফের উত্তরার বাসা থেকে বের হয়ে যেসব স্থানে গিয়েছেন, সেগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কথা বলেছেন কথিত ধাওয়া দেওয়া সেই ঘটনার সাথে জড়িত বিভিন্ন লোকজনের সাথে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো বড় কোনো রহস্য বা পরিকল্পনা থাকতে পারে। তদন্তের স্বার্থে বিভিন্ন সূত্র ধরে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তাহসিফ সাউরির সাথে ঘটনার দিন একটি অপরিচিত তরুণী ছিলেন। সেই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। দীপ নামের এক ব্যক্তির ওপর হত্যাকাণ্ডের মূল সন্দেহ গিয়ে পড়েছে। দীপকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের চলাচলের গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে তদন্তকারী দল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD