ইরান ও ইউক্রেন বিষয়ে মার্কিন নীতিসংক্রান্ত অতিসংবেদনশীল গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করার কথা স্বীকার করেছেন পেন্টাগনের সাবেক জ্যেষ্ঠ কৌশলবিদ, মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়। এই ঘটনায় ওয়াশিংটনে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।
গণমাধ্যমকে জানান, পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তে সিলভিয়র বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ প্রমাণিত হয়। মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল এই নথিগুলো কীভাবে বাইরে গেল, তা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। অভিযুক্ত জেনারেলের আইনজীবীরা অবশ্য দাবি করেছেন যে, তিনি দেশের বৃহত্তর স্বার্থে এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন, যা মার্কিন সামরিক আইনের দৃষ্টিতে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
এই ঘটনার ফলে আন্তর্জাতিক মহলেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আগামী দিনে সামরিক আদালতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক