কওমি মাদ্রাসাভিত্তিক আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি শিশু শিক্ষার্থী মো. তাহছিন আবছার। এই অভাবনীয় সাফল্যের মাধ্যমে সে পুরো অঞ্চলে এক অনন্য নজির স্থাপন করেছে এবং তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে।
মেধাবী শিক্ষার্থী মো. তাহছিন আবছার মোট সাতটি বিষয়ে অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রেখে ৭০ নম্বরের বেশি অর্জন করে এই গৌরবময় স্থান অধিকার করে। তার এই সাফল্যে স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
সাংবাদিকদের জানান, তাহছিনের এই ফলাফলের পেছনে তার কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মূল ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে সে দেশের একজন আদর্শ নাগরিক ও ইসলামী পন্ডিত হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার কাছে দোয়া চেয়েছে। তার এই সাফল্য আগামী দিনে এলাকার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক