যুক্তরাষ্ট্রের অতীতের নির্বাচন কিংবা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য দিয়ে দায়ীদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ঘোষণা দেন তিনি। মার্কিন রাজনীতিতে নির্বাচনী স্বচ্ছতা ফেরাতে এবং ভোট প্রক্রিয়ায় অনিয়ম রোধে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান বেশ জোরালোভাবে সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনর্প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছেন এবং যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সতর্ক থাকার এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই পুরস্কারের ঘোষণা ভোট জালিয়াতির সঙ্গে জড়িত চক্রগুলোর মধ্যে আতঙ্ক তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এই বার্তাটি এরই মধ্যে মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ নাগরিকদের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক