যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামের এক বয়স্ক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্টরা।
নিহত আছিয়া বেগম উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক