শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জীবননগরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার জীবননগরে আব্দুর জব্বার নামে এক মুদি ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে একচল্লিশ হাজার টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক নয়টার দিকে বাঁকা এলাকা থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুর জব্বার প্রতিদিনের মতো নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকেই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভ্যাগ ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ক্যাশ থেকে বকেয়া আদায়ের একচল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে জোরেশোরে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD