পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার আসন্ন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছে স্থানীয় ছাত্রদল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় মাহফিলের পবিত্রতা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এ দাবিতে শনিবার বিকেলে ঈশ্বরদী থানায় একটি স্মারকলিপি দিয়েছেন সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ধর্মীয় ওয়াজ মাহফিলের নামে যেন কোনো ধরনের উসকানিমূলক বা রাজনৈতিক বক্তব্য প্রদান করা না হয়, সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিলকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে থেকেই তৎপর থাকতে অনুরোধ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনও এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক