শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সৌদি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিরসন এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবিত বৈঠকে বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি শান্তি প্রক্রিয়ার গতিকে আরও মন্থর করে তুলতে পারে।

গত দুই সপ্তাহ আগে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানের জন্য এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হুতি নেতৃত্ব শেষ পর্যন্ত সেই আলোচনার প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করে। ওমানের মধ্যস্থতায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও হুতিদের অনড় অবস্থানের কারণে তা ভেস্তে গেছে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেন সংকট নিরসনে উপসাগরীয় দেশগুলোর চলমান প্রচেষ্টার জন্য এটি একটি বড় ধাক্কা। এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল যে, সৌদি আরব ও হুতিদের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা এবং মানবিক সহায়তা সরবরাহের পথ সুগম হতে পারে। তবে নতুন এই অগ্রগতির অভাবে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD