ব্যাপক গণগ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরও আন্দোলন থেকে একচুলও পিছিয়ে না আসার কঠোর ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং সমমনা একাধিক ছাত্র সংগঠন। গ্রেপ্তার আতঙ্কের মাঝেই দলের শীর্ষস্থানীয় নেতারা এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রোববার স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ফের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ অথবা তাকে অপসারণ না করা পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই থামবে না। বরং প্রতিদিন এই কর্মসূচি আরও জোরদার করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্দোলনকারীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান এই বিক্ষোভ নতুন মোড় নিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করলেও আন্দোলনকারীরা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী যন্তর মন্তরে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আরববাংলা টিভি/ডেস্ক