প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর বারহাম সালেহ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈশ্বিক শরণার্থী সংকট মোকাবিলা এবং বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন মানবিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার। তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে রয়েছে এবং সংকট সমাধানে সহযোগিতা আরও জোরদার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় স্পষ্ট জানিয়ে দেন যে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনক ও স্থায়ী প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিবর্গ ও জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্য এবং মানবাধিকার রক্ষার প্রত্যয় এই সাক্ষাতের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে বর্তমান সরকার বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক