শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা চলবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি জানান, দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী এই চুক্তির বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে। তিস্তা বা গঙ্গার মতো অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে। ফলে এর আগেই চুক্তি নবায়নের বিষয়টি দুই দেশের কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব লাভ করেছে। অতীতে এই চুক্তি নিয়ে নানা আলোচনা হলেও, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ ন্যায্য হিস্যা আদায়ে বারবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষা করে পানিবণ্টন চুক্তি নবায়নের ওপর জোর দিচ্ছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জোরালো দাবি জানানো হয়েছে। কারিগরি কমিটির এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের আলোকে সুনির্দিষ্ট সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD