মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে আবুল কালাম বলাই চান নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম বলাই চান গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নদী থেকে মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক