বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

থানচিতে স্কুল থেকে প্রধান শিক্ষক অপহরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের নাইদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মার্মাকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে এই মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতির সঞ্চার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত নাইদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে। শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে তারা প্রধান শিক্ষক চাই অং প্রু মার্মাকে জোরপূর্বক অস্ত্রের মুখে স্কুল থেকে তুলে নিয়ে অরণ্যের দিকে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় যে, প্রধান শিক্ষককে উদ্ধারের জন্য এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেফতারে ওই এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা কিছুটা কঠিন হলেও শিক্ষককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

এদিকে এ ধরনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে অপহরণের ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে প্রধান শিক্ষক চাই অং প্রু মার্মার নিঃশর্ত মুক্তি এবং শিক্ষাঙ্গনে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD