বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপি, মাছ বিক্রেতাকে জরিমানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারে ওজন পরিমাপক ডিজিটাল পাল্লায় অভিনব কায়দায় রশি ও রাবার বেঁধে ক্রেতাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ওজনে কম দেওয়ার অপরাধে আপেল মাহমুদ নামের এক ইলিশ মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অভিযুক্ত বিক্রেতা ডিজিটাল পাল্লার নিচে অত্যন্ত সুকৌশলে রশি ও রাবার আটকে রেখে মাছের ওজনে কারচুপি করছিলেন। এর ফলে প্রতিটি ক্রয়ে ক্রেতারা প্রতারিত হয়ে আসছিলেন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন।

অভিযানকালে সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই মাছ বিক্রেতাকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD