বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সান্তাহারে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাত্রীবেশে মাদক পাচারের সময় তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা তারা অভিনব কায়দায় বহন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত নারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যাত্রীবেশে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD