রাজধানীর একসময়ের শান্ত আবাসিক এলাকা পল্লবী ক্রমেই অপরাধের নতুন ক্ষেত্র হয়ে উঠছে। সন্ধ্যা নামলেই অলিগলিতে কিশোর গ্যাংয়ের দাপট, মাদকের কারবার, অস্ত্রের মহড়া আর আধিপত্য বিস্তার ঘিরে উত্তেজনা; এর সঙ্গে যুক্ত হয়েছে খুন, ছিনতাই ও চাঁদাবাজি।
সাম্প্রতিককালের অপরাধের রেকর্ড ও মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। স্থানীয় বাসিন্দারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ঘাটতির কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। একসময়ের নিরাপদ এই জনপদ এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যা মোহাম্মদপুর এলাকার অতীত পরিস্থিতিকে স্মরণ করিয়ে দিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং কঠোর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে সাংবাদিকদের জানান স্থানীয় সচেতন নাগরিকরা।
আরববাংলা টিভি/ডেস্ক