ইরানের সম্ভাব্য হামলার শিকার হওয়ার আশঙ্কায় নিজেদের মোবাইলফোন ও কম্পিউটারে থাকা অ্যাড ট্র্যাকার বা মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি নিষ্ক্রিয় করে রাখছেন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। এই ধরনের সতর্কতামূলক পদক্ষেপে মার্কিন প্রতিরক্ষা খাতের সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মার্কিন সিনেটর রন ওয়াইডেনের লেখা একটি চিঠিতে এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে এসেছে। গত শুক্রবার প্রকাশিত ওই চিঠিতে উল্লেখ করা হয় যে, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা নিজেদের ডিজিটাল পদচিহ্ন বা ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে অত্যন্ত সতর্ক হয়ে উঠেছেন।
বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তির যুগে অ্যাড ট্র্যাকারের মাধ্যমে ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান এবং গতিবিধি ট্র্যাক করা সম্ভব হয়। ফলে সম্ভাব্য হামলা এড়াতে এবং নিজেদের কৌশলগত গোপনীয়তা বজায় রাখতেই মার্কিন বাহিনী এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক