শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

রূপপুর বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ

বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া এক লাখ ৩৯ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পের ১নং ইউনিটের নিরাপত্তা ভালভে বারবার ত্রুটি দেখা দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। চলতি বছরের মধ্যে এটি মেরামত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী এই মেগা প্রকল্প দেশের বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করার কথা থাকলেও, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত ও দুর্নীতিগ্রস্ত নীতির কারণে আজ বড় ধরনের সংকটের মুখে পড়েছে। প্রকল্পটির গুণগত মান ও নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দিন দিন বাড়ছে। বিশেষ করে পারমাণবিক চুল্লির মতো অত্যন্ত সংবেদনশীল স্থাপনায় বারবার ত্রুটি দেখা দেওয়া চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, এই প্রকল্পটির বিষয়ে এর আগে বিভিন্ন সময় নানামুখী আলোচনা ও সমালোচনা হয়েছে। জনগণের কষ্টার্জিত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নির্মিত এই গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত না করে তাড়াহুড়ো করে উৎপাদনের যাওয়ার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে প্রকল্পের কাজ কতটুকু স্বচ্ছতার সাথে এগোচ্ছে, তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD