শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নথি চেয়েছে দুদক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার ধরনের নথি তলব করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা শুরু হয়েছে। বিগত সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও, বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দায়িত্বশীলদের বিরুদ্ধে এমন পদক্ষেপে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা অত্যন্ত জরুরি। মন্ত্রণালয় থেকে এসব নথি পাওয়ার পর দুদক পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশনের এই স্বাধীন ও নিরপেক্ষ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারমূলক কাজের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি সবসময় গুরুত্ব পেয়ে আসছে। তবে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং কোনো ধরনের রাজনৈতিক পূর্বপ্রভাব ছাড়াই আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD