বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ২:৩৮ pm

সিলেটের আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের মামলার রায় ঘোষণা হয়েছে। এতে এক আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডিতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন। তিনি বলেন, মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD