বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১১:৩৪ am

২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৩৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ২৫ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ৮৫ জন, গুলশানে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন রয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩০টি ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন সেট এবং ৩৩০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD