মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৪১৯ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ২:৫৫ pm

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১৯৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪১৯ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লক্ষ ৭৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১ টি কোম্পানির, বিপরীতে ১৬৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD