মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মহাখালীতে বহুতল ভবনে আগুন, আটকা বহু মানুষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ

মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের কারণে ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছে। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

সরেজমিনে ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD