রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিডার সঙ্গে যুক্ত হলো পাঁচ ব্যাংকের ১০ সেবা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:২৭ pm

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন পাঁচ ব্যাংকের ১০ সেবা। এর ফলে বিডার ওএসএস সার্ভিসে যুক্ত হলো মোট ১৭টি ব্যাংক। যেখানে হিসাব খোলা সহ অন্যান্য ব্যাংক সেবা পাবে সাধারন ও বিদেশি বিনিয়োগকারিরা।

রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক সাক্ষর করে নতুন পাঁচ প্রতিষ্ঠান।

বিডার ওয়ান স্টপ সার্ভিসের তালিকায় যুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হলো এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি, সিমান্ত ও আল আরাফা ইসলামী ব্যাংক। এর ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে এখন থেকে মোট ৬৭ প্রতিষ্ঠানের ১৫২টি সেবা যুক্ত হলো।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য শাহরুল হুদা বলেন, ১৫০ সেবা দেয়ার লক্ষ্যে ওএসএস চালু হলেও এর সেবা সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। ধারাবাহিকভাবে এ সেবা আরও বেশি জনসাধারনের জন্য উন্মুক্ত করার কথা জানান তিনি।

আগামী ২০৩০ সালের মধ্যে বিডার সহ বিনিয়োগ নির্ভর সকল প্রতিষ্ঠানের সেবা এক ছাতার নিচে বাংলা বিজ সেবার আওতায় চলে আসবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD