রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:৩১ pm

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেটে যাবেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা ছিল। এছাড়া মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী বর্ষা ও বন্যায় আগাম কী ধরনের কাজ হতে পারে তা আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি। নদী ভাঙন এলাকায় অতি দ্রুত কী কাজ করা যায় তাও আগাম প্রস্তুতি চিন্তা করে রেখেছি।

এ্যানী বলেন, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি থাকলে এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা দূর করতে পারবো না। তবে, আমাদের আগ্রহ, ইচ্ছা ও উদ্যোগ রয়েছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD