শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবিধানে বিসমিল্লাহ নিয়ে কোনো সংশয় নেই: স্বাস্থ্য উপদেষ্টা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ৭:১৪ am

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা বা না থাকা গণভোটের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি স্পষ্ট করে বলেন, বিসমিল্লাহ কোনো নতুন সংযোজন নয় এবং এটি কখনো বাদও যাবে না। “বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে,”—জোর দিয়ে বলেন তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে নুরজাহান বেগম বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না এবং যথাসময়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়া সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বাস্থ্য উপদেষ্টা পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট উপলক্ষে পরিচালিত প্রচার গাড়ি ও সংশ্লিষ্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD