মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

২৭১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৩ পূর্বাহ্ণ

পার্থ টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে পারলো না পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮৭ রানের জবাবে আজ শনিবার তৃতীয় দিনে তারা অলআউট হয়েছে মাত্র ২৭১ রানে। তাতে অস্ট্রেলিয়া লিড পেয়েছে ২১৬ রানের।

শুক্রবার ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। আজ বাকি ৮ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১৩৯ রান যোগ করতে পারে।

আগের দিন ৭ রানে অপরাজিত থাকা খুররম শাজহাদ শুরুতেই ফেরেন সাজঘরে। আর ৩৮ রান নিয়ে অপরাজিত থাকা ইমাম-উল-হক আজ লড়াই করেন বেশ। যদিও ৬২ রান করেই সাজঘরে ফেরেন। এরপর বাবর আজম ২১, সরফরাজ আহমেদ ৩, সৌদ শাকিল ২৮, ফাহিম আশরাফ ৯, আমের জামাল ১০ ও শাহীন আফ্রিদি ৪ রান করে আউট হলে পাকিস্তানের প্রথম ইনিংস সমাপ্ত হয়।

বল হাতে অস্ট্রেলিয়ার নাথান লায়ন ৩টি উইকেট নেন। আর একটি উইকেট পেলেই তিনি ৫০০ উইকেট শিকারের বড় মাইলফলক স্পর্শ করবেন। এছাড়া মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জশ হ্যাজলেউড, মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD