টানা তিন হারের সর্বশেষ দুই ম্যাচে জয়ে ফিরেছে ফরচুন বরিশাল। হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে ঢাকার দ্বিতীয় পর্বে আজ টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। একাদশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চলতি বিপিএলে দারুণ শুরু করা চট্টগ্রামের লক্ষ্য বরিশালকে হারিয়ে জয়ে ফেরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।