শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

হাইকোর্টের গেটের সামনে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ

রাজধানীর হাইকোর্টের গেটের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী বলেন, দুপুর তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারিনি। আশপাশের লোকমুখে জানতে পারি তিনি একজন ভবঘুরে ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD