শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

স্যামসাং আনল তিন ভাগে ভাঁজযোগ্য নতুন ফোন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ৯:৫৬ am

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড প্রকাশ করেছে, যা তিন ভাগে ভাঁজ করা যায়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিকস শো (CES)–এ ফোনটি প্রথমবার প্রদর্শন করা হয়।

ফোনটি ভাঁজ করলে একটি সাধারণ স্মার্টফোনের আকার পায়, আর খোললে এটি ট্যাবলেটের মতো বড় হয়ে যায়। ভেতরের স্ক্রিনের আকার ১০ ইঞ্চি, যা স্যামসাংয়ের পূর্বের জেড ফোল্ড ৭ থেকে বড়। ফোনটি পাতলা ও হালকা হলেও ভাঁজ করলে কিছুটা মোটা মনে হয়।

স্যামসাং জানিয়েছে, ট্রাইফোল্ড মূলত কাজ ও উৎপাদনশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। বড় স্ক্রিনে একাধিক অ্যাপ একসঙ্গে চালানো যায়, স্প্লিট স্ক্রিনে কাজ করা যায়, এমনকি ব্লুটুথ কিবোর্ড ও মাউস সংযোগ করলে ছোট ল্যাপটপের বিকল্প হিসেবেও ব্যবহার করা সম্ভব। ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা গুগলের জেমিনি AI অন্তর্ভুক্ত, যা একসঙ্গে খোলা অ্যাপগুলোর তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর কাজকে সহজ করবে।

ক্যামেরার মানও উন্নত রাখা হয়েছে। যদিও দুটি ভাঁজের কারণে স্ক্রিনে হালকা দাগ দেখা যায়, তবে তা চোখে খুব বেশি পড়ে না।

বিশ্লেষকেরা বলছেন, ফোনটি মূলত পরীক্ষামূলক এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এর দামও সাপেক্ষে বেশ উঁচু হতে পারে, কারণ জেড ফোল্ড ৭-এর দাম প্রায় ২ হাজার ডলার থেকে শুরু। তবু স্যামসাংয়ের নতুন এই পণ্য স্মার্টফোনের ভবিষ্যত ও নতুন উদ্ভাবনের দিক নির্দেশ করছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD