বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সাবেক স্ত্রী হাসিনকে নিয়ে মুখ খুললেন শামি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ১:০৭ pm

অনেক ঝড় পেরিয়ে সুযোগ পেয়েছিলেন ভারতের বিশ্বকাপ দলে। দুর্দান্ত পারফরম্যান্সে আসরটা স্মরণীয় করে রাখলেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। প্রথম চার ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া ভারতীয় এই পেসার পরের ৭ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট। ভারতের বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি।

বাইশগজে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য ত্রাস হলেও ব্যক্তিগত জীবনে কম ঝড় সামলাতে হচ্ছে না ভারতীয় এই পেসারকে। মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শামির। সেই ঘটনা তার জীবনে যে বড় ছাপ ফেলেছে, সেটা অকপটেই জানালেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘কেউ যদি সত্যি কথা না বলে, তাহলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তাহলে আমি কেন থেমে থাকব।’

২০১৪ সালের ৬ জুন ভালোবেসে হাসিনকে বিয়ে করেছিলেন শামি। সেই সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। ২০১৮ সালে নারী নির্যাতনের অভিযোগ এনে শামির সঙ্গে বিবাহিত জীবনের ইতি ঘটান ওই নারী। হাসিনের দায়ের করা মামলায় চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ শুরুর আগে কলকাতার স্থানীয় আদালত থেকে জামিন পান শামি। এরপরেই বিশ্বকাপে সুযোগ পান এই ডানহাতি পেসার।

বিশ্বকাপ চলাকালে শামিকে নিয়ে হাসিন অভিযোগ করে বলেন, যত ভালো ক্রিকেটার শামি, তত ভালো মানুষ হলে আমাদের জীবনটা অনেক ভালো হতো। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি নিজে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। তার জন্যে শামিকে একজন ভালো মানুষ হতে হতো। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভালো স্বামী এবং ভালো বাবা হলে আমরা সমাজে আরও বেশি সম্মান পেতাম।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD