শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করলো এনবিআর’র সিআইসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪১ am

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূর্বালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার সকালে ব্যাংকটির সেনা কল্যাণ ভবনে অবস্থিত শাখা থেকে এই লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

সিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার নামে থাকা লকার নং-১২৮ দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। দুইটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে বলে জানা গেছে। লকারের মালিকানা, এর ভেতরের সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

সিআইসির একটি বিশেষ টিম উপস্থিত থেকে লকারটি জব্দ করে। তারা জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে লকারের ভেতরের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, “আমরা প্রাথমিকভাবে লকারের অস্তিত্ব শনাক্ত করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা জব্দ করেছি। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।”

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD