রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সহিংসতা-নাশকতার অভিযোগে ২০৭ মামলা, গ্রেপ্তার ২৫৩৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ১০:০৬ am

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২০৭টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD