বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৮ am

টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগেই এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। আজ (বুধবার) ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহফুজুর রহমানরা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় যুব টাইগাররা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD