বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শ্রমিক স্বার্থ ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই।

তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের ৮০ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। সেখানে মানুষের শোষণ সবচেয়ে বেশি। এসময় সব ক্ষেত্রে শ্রমজীবী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সারাদেশে সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠার দাবি জানান তিনি। পাশাপাশি কলকারখানাসহ শহর-গ্রামের মজুরদের কাজের সুষ্ঠু পরিবেশ, বিনামূল্যে চিকিৎসা বাসস্থান ও সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রণয়নের দাবিও জানান।

বুধবার (১ মে) সকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ আমিনুল ইসলাম।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শামসুল হক মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, সৈয়দ ওমর ফারুক, মিজানুর রহমান, ইমাম হোসেন ভূঁইয়া ও মো. ইয়াসিন।

আমিনুল ইসলাম আরও বলেন, যে পুঁজিবাদী ব্যবস্থায় দেশ চলছে তাতে দিন দিন শ্রমজীবী মানুষের ওপর শোষণ-নির্যাতন বেড়ে চলছে। শ্রমিকদের ন্যূনতম অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি অথচ ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ও কাজের ক্ষেত্রে নির্যাতন বন্ধ হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD