মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেষ বলের রোমাঞ্চকর জয়ে ফাইনালে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। জান্নাতুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ছিল ‘নো’ হয় এবং সবমিলিয়ে ৩ রান আসে। আর ফ্রি হিট বলে ২ রান দেন এই স্পিনার। বৈধ এক বলে ৫ রান খরচ করায় ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই স্পিনার। ফলে ১ রানের জয় পায় বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

আজ রবিবার (২৮ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD