দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও তার হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। দলীয় ১৮ রানেই তিনি ফিরিয়েছেন ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে। হালকা লাফিয়ে ওঠা বলে ঘুরিয়ে খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন শট মিডে থাকা ফিল্ডার সৌম্য সরকারকে। ১২ বল মোকাবিলায় লঙ্কান ওপেনার ৮ রান করেছেন।
আগের দুই ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি আরেক লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। সে কারণে তাকে বসিয়ে নামানো হয় আজ একাদশে নেওয়া হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। তিনিও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।