শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

রাজধানী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৬:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশ থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ্ আলম বরেন, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির, তিনি এখানেই থাকতেন। অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় শনাক্ত করা যেতে পারে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD