শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৫:১১ পূর্বাহ্ণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৮ অক্টোবর) ছয়টা থেকে সোমবার (৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৩৮৬৩ ইয়াবা, ২২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৪৭ দশমিক ২ গ্রাম হেরোইন, ৪০ বোতল দেশি মদ, ৩৫ বোতল ফেনসিডিল ও ৩৭৫ বোতল হুইস্কি জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD