মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

রবার্তোর জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ

সেমিফাইনালের রঙ ছড়ালো সেমির মত করেই। আর্জেন্টিনা বনাম জার্মানির ফুটবল দ্বৈরথ যুগে যুগে মানুষকে বিনোদিত করে গিয়েছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কিশোরদের মাঝেও মিশে রইলো সেই তেজ। জার্মানির চিরচেনা দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর আর্জেন্টিনা লাতিন ঐতিহ্যের ছোট ছোট পাসের আক্রমণ। সুরাকার্তায় দেখা মিলল দুটিই। সমানে সমানে লড়াই চলা সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

ম্যাচের দশ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল করেন ব্রুনার। দূরহ কোণ থেকে নেওয়া শটে ডেডলক ভাঙেন এই জার্মান তরুণ। আর্জেন্টিনা সমতায় ফেরে ৩৬তম মিনিটে। অগাস্টিন রবার্তোর গোলে স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে। আর প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে দুর্দান্ত শটে আলবিসেলেস্তেদের লিড এনে দেন সেই সেই রবার্তো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD