রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬ ১:৫২ pm

রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। নতুন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া যারা আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

মেট্রোরেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্টেশন এলাকায় বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD