শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা বিষয়ে ইসির সিদ্ধান্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৯ am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ণ ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ইচ্ছা থাকলেও এ বিষয়ে ‘করণীয় কিছু নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই রনি চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর আলোচ্যসূচী ৯-এর পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ণ ক্যামেরার বিষয়ে নির্বাচন কমিশন থেকে করণীয় কিছু নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ণ ক্যামেরা নিয়ে ইসির করণীয় জানতে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও সাংবাদিকদের জানিয়েছিলেন, সিসি ক্যামেরা নিয়ে তার কমিশন ভাবছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার কথা বলেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD