বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ ৮:০১ am

বিপিএলে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল মুখোমুখি। আপাতত দেশের ক্রিকেট ভক্তদের নজর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। তবে প্রায় একই সময়ে ভিন্ন এক মহাদেশে নতুন দিনের সাকিব-তামিমরা খেলতে নামবে ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবারা দুপুর দুইটায় মাঠে নামবে।

টস জিতে অবশ্য আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক উদয় সাহারান। মানগুয়ান ওভালের বাউন্সি পিচে বেশ একটা পরীক্ষাই হয়ত দিতে হবে বাংলাদেশকে।

যুব বিশ্বকাপ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। কদিন আগেই তারা জিতে এসেছে যুব এশিয়া কাপ। সেখানে সেমিফাইনালে ভারতকেই হারিয়েছিল যুবা টাইগাররা। উদ্বোধনী ম্যাচ ঘিরে তাই দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশার পারদ আকাশেই থাকছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD