ম্যাচ শেষে হয়তো আরও কিছু রানের আক্ষেপ ঝরবে বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। মাউন্ট মঙ্গানুইয়ের বড় রানের মাঠেও যে সফরকারীরা মাত্র ১১০ রানের পুঁজি গড়ে। তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা। তবে শেষদিকে ঝড় তুলে সেই জয় প্রায় ছিনিয়ে নিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমি নিশাম। তবে আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বৃষ্টি, বৃষ্টি আইনে বে ওভালের মাঠে প্রথমবারের মতো আগে ব্যাট করা বাংলাদেশ পরাজিত হয়েছে।