সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান ওএসডি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৩:২১ pm

মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনটি গত ২৬ জুলাই জারি হয়। তাকে কী কারণে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ, পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি এবং বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল। তবে, এসব বিষয়ের সঙ্গে তার ওএসডি হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD