শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বাবা নেশাগ্রস্ত মা পরকীয়ায় আসক্ত, মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ

রাজধানীর কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের একটি হোস্টেলের ৫ম তলা থেকে কারিনা ঘোষ (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

মৃত কারিনা ঘোষ আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং তিনি কলাবাগানে একটি হোস্টেলের ৫ম তলায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার। তিনি জানান, ৯৯৯- এ সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মধ্যরাতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মৃতের (কারিনা ঘোষ) বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলছিল। বাবা কুষ্টিয়াতে থাকেন এবং মা বরিশালে থাকেন। পূজার ছুটিতে বাবা এবং মায়ের কারো কাছে যাননি তিনি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবা-মায়ের সম্পর্কের অবনতির কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত কারিনা ঘোষের ফুফু মনসা রানী ঘোষ জানান, তার(কারিনা ঘোষ) বাবা কিরণ ঘোষ ও মা লক্ষ্মী ঘোষের মধ্যে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলছে। তার বাবা কিরণ ঘোষের কুষ্টিয়ায় স্বর্ণের দোকান রয়েছে এবং মা বরিশালে নিজ বাবার বাসায় থাকে। তার বাবা নেশাগ্রস্ত এবং মা পরকীয়ায় আসক্ত। পূজায় কারিনা বাবা এবং মা কারো কাছে যেতে পারেনি।

তিনি আরও দাবি করেন, মূলত বাবা-মায়ের সম্পর্কের অবনতির কারণে অভিমানে মেয়ে(কারিনা ঘোষ) এমন ঘটনা ঘটিয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD