বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বাংলাদেশকে ২৫২ রানের টার্গেট দিল ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ ১:২০ pm

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দল প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশের হয়ে মারুফ মৃধা একাই নিয়েছেন ৫ উইকেট। এই বাঁহাতি পেসারের শুরুর এবং শেষের ধাক্কায় তিন’শ ছুঁতে পারেনি ভারত।

‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান। নতুন বলে আগুণ ঝরালেন মারুফ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে যেমন দাপুটে বোলিংয়ে পার্থক্য গড়ে দিয়েছিলেন তিনি, আজও সেভাবেই শুরু করেন। ইনিংসের চতুর্থ ও অষ্টম ওভারে ফেরান অশ্বিন কুলকারনি ও মুশীর খানকে।

৩১ রানে ২ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় সারানের ১১৬ রানের তৃতীয় উইকেট জুটিতে। এই দুই ব্যাটার যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল ভারতের ইনিংস তিন’শ ছাড়াবে। ইনিংসের ৩২তম ওভারে এই জুটি ভাঙেন চৌধুরী রিজওয়ান। ফেরান সর্বোচ্চ ৭৬ রান করা আদর্শকে।

খানিক পর ৬৪ রান করা উদয়কে আউট করেন মাহফুজুর।

এরপর ভারতীয় ব্যাটারদের ইনিংস বড় করতে দেননি মারুফ। শেষ দিকে দ্রুত আরো ৩ উইকেট তুলে নেন তিনি। এতে ২৫১ রানে থেমে যায় ভারতের ইনিংস। মারুফ ৮ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট।

মারুফের এমন বোলিং তোপে প্রতিপক্ষের ইনিংস থামাতে পেরেছে বাংলাদেশ। একটি করে উইকেট পান রিজওয়ান ও মাহফুজুর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD